
(নিচে ভিডিও লিংক দেখুন)
সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে ১১ টার দিকে যাদুরচর এলাকার আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন,রংপুর জেলার গংগাচড়া থানার চওড়াপাড়া গ্রামের মৃত অহেদ আলির ছেলে।
এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আমির হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে যুবক। তবে তদন্ত শেষে জানা যাবে এটা কি আত্মহত্যা নাকি হত্যা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com