
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের কাকনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিকান্দা বড়বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) ও নলচাপড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ । তারাকান্দা থানার উপ-পরিদর্শক সজিব কুমার দাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com