
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার ও সাহেব নগরের মধ্যবর্তী কাঁচামাটিয়া নদীর সেই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে নদীতে পরে গিয়েছে। ১২ই জুলাই শুক্রবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় বিকট আওয়াজে ব্রিজটি নদীগহ্বরে ধ্বসে পরে। এতে সোহাগী বাজার থেকে সাহেবনগর, দেওয়ানগঞ্জ বাজার ও সুটিয়া বাজারের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্রিজটা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
উল্লেখ্য, গত ১৯ জুন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন সরেজমিনে গিয়ে এই ব্রিজটি পরিদর্শন করেছিলেন এবং দ্রুততম সময়ে এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম নাহিদ জানান, বিকাল আনুমানিক ৫:৩০ এর দিকে বিকট শব্দ শুনে দৌড়ে বাড়ির বাহিরে এসে দেখেন যে বাড়ির পার্শ্ববর্তী কাঁচামাটিয়া নদীর ব্রিজটি ভেঙ্গে নদীতে পরে গিয়েছে। এসময় ব্রীজের উপরে একটি মালবাহী ট্রলি ছিল। ট্রলিটি ব্রিজের অর্ধেক অংশ অতিক্রম করার সাথে সাথেই অতিক্রান্ত পেছনের অংশটি ভেঙ্গে পরে যায়। এক মুহূর্ত আগে ব্রিজটি ভাঙলেই ট্রলিটি নদীতে পরে যেতো। ঘটতে পারতো হতাহতের ঘটনা। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে ভোগান্তিতে পরেছেন হাজারো মানুষ। এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন এই পথে চলাচলকারী সাধারণ জনগণ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com