
ময়মনসিংহে কাউসার (২৪) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ। ৯ জুলাই মঙ্গলবার শম্ভুগন্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। ধৃত কাউসার ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত কৃষ্টপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, কাউসার একজন পেশাদার চোর।
উল্লেখ্য, কৃষ্টপুর এলাকাটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা। ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব রুটের ট্রেনগুলো কৃষ্টপুর এলাকা অতিক্রম করার সময় প্রায়শই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। অনেকসময় ট্রেনের ভেতর থেকে যাত্রীদের পকেট থেকে গোপনে বা আকস্মিকভাবে হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যায় ছিনতাইকারীরা। আবার কখনো কখনো রেললাইনের পাশে উৎ পেতে থেকে চলন্ত ট্রেনের জানালার পাশের যাত্রীদের হাত থেকে ছোঁ মেরে ফোন ছিনিয়ে নেয় পেশাদার ও দক্ষ ছিনতাইকারীরা।
পুলিশ জানায়, দীর্ঘ প্রচেষ্টার পর শম্ভুগন্জ এলাকায় বিশেষ কৌশলে অভিযান চালিয়ে কাউসার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। ধৃত কাউসারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com