
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে প্রায় দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি যাত্রা করে।
আজ রবিবার (৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পর বাগুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে ১০টার দিকে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে সোয়া ১০টার দিকে ছেড়ে যায়।
কিন্তু প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বাগুয়া নামক এলাকায় হঠাৎ ইঞ্জিনের গতি কমে যায়। এতে ইঞ্জিন ট্রেনটিকে সামনের দিকে টানতে পারছিল না। এ অবস্থায় ১১টার দিকে ট্রেনটিকে পেছনে ঠেলে আবার গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুপুর ১২টার দিকে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে নিয়ে যায়।
গফরগাঁও স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বাগুয়া এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় গতি একেবারেই কমে যায়। পরে ব্রেক করে ট্রেনটিকে আবার গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয় এবং ১২টার দিকে বিকল্প ইঞ্জিনে ছেড়ে যায়। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com