
ময়মনসিংহের ফুলপুরে এক হাজার ৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে এটির উদ্বোধন করা ।
জানা যায়, আমনের মৌসুমে উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে।
ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ বলেন, এ মৌসুমে কৃষকের মাঝে আমন ধানের বীজ দেওয়া হয়েছে।
আরো দুই ফসল উৎপাদন করতে পারবেন কৃষকেরা। এতে ধানের আবাদ বৃদ্ধি হবে।
এ সময় কৃষকদের আমন মৌসুমের স্বল্প জীবনকালের জাত, বীজতলা, সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com