
পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম বলেছেন, ‘যে সব দেশ নির্বাচনের আগে বিভিন্ন বিধি নিষেধের হুমকি-ধমকি দিয়েছিল তারাই এখন সরকারের সঙ্গে কাজ করতে চাচ্ছে। বর্তমান সরকার গঠনের পর অনেক দেশ এখন এ দেশের ধারবাহিক উন্নয়নের জাদুকাঠির সন্ধান করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সি প্রসংশা করছে।’
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘দেশে একটি চক্র মনে করেছিল নির্বাচন আদৌ হবে না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কেউ তা থামাতে পারেনি। এখন তারাই নিশ্চুপ।
বর্তমান সরকার দুর্নীতিবাজদের ছাড় দেবে না। আপনারা বিশ্বাস করুন দুর্নীতিবাজরা পার পাবে না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। জনগণ এর সুবিধা পাবে।’
আবদুস সালাম আরো জানান, তিনি নান্দাইলে ২৮ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ দীর্ঘ সময়ে তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৫০টির বেশি নির্বাচন করেছেন। কোনো নির্বাচনে তাঁর দলের প্রতিদ্বন্দ্বীরা তাঁকে দোষারোপ করতে পারেনি। তবে বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে না পেয়ে আওয়ামী লীগেরই এক নেতা নির্বাচনে প্রার্থী হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। অপবাদ দিয়ে তাঁকে অপদস্ত করার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘নান্দাইলে আমার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন রয়েছেন। তাঁরা নির্বাচনে প্রার্থী হওয়ার উপযুক্ত। কিন্তু দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে আমি তাঁদের সমর্থন দেইনি। নান্দাইল উপজেলা আওয়ামী লীগ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে দাঁড় করিয়েছে। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাঁকে সমর্থন দিয়েছি। দলের স্বার্থে আমি সেটা করতেই পারি। কিন্তু আমার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে। আমি নাকি নির্বাচনে প্রচারণা চালিয়েছি। এসব অভিযোগ মিথ্যা।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com