
মুক্তাগাছায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন এবং দুপা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় ও খুনের কারণ এখনো জানা যায়নি।
উপজেলার সুতিয়া নদীর ওপর নির্মিত মনতলা ব্রিজের নিচে থেকে রোববার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি পুলিশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ফারুক হোসেন।
তিনি যুগান্তরকে জানান, ব্রিজের নিচে নদীতে একটি নীল রঙের লাগেজ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিবির টিম ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাগেজটি উদ্ধার করে। পরে তার ভেতর থেকে মাথা বিচ্ছিন্ন ও দুই পা কাটা পুরুষের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, খুনের আসল রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com