
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে রবিবার (৫ মে) হরিণের আটটি পাসহ ৬০ কেজি মাংস উদ্ধার করেছে। বন বিভাগ বলেছে, মাংস ও পা আদালতের নির্দেশে কেরোসিন মেখে মাটিচাপা দেওয়া হবে। অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
এক মাসে কোস্ট গার্ড পৃথক তিনটি অভিযানে মোট ৩০৫ কেজি হরিণের মাংস এবং বন বিভাগের হাতে দুটি জ্যান্ত হরিণ উদ্ধার হয়েছিল।
আজ একই দিনে পৃথক অভিযানে ২৮০ কেজি নিষিদ্ধ হাঙর উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. ফিরোজ জামান রবিবার দুপুর ২টায় জানান, অভিযান চালিয়ে চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার একটি পুকুরপাড় থেকে হরিণের মাংস জব্দ করা হয়। একটি ককশিট ভর্তি মাংসগুলো বরফ দিয়ে মাটিচাপা দেওয়া ছিল। কোস্ট গার্ড সদস্যরা ককশিটসহ মাংস উদ্ধার করে পাথরঘাটা স্টেশন অফিসে নিয়ে আসেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কোস্ট গার্ড ৬০ কেজি হরিণের মাংস এবং আটটি পা হস্তান্তর করেছে। আদালতের নির্দেশ পেলে কেরোসিন মেখে এগুলো মাটিচাপা দেওয়া হবে।
তিনি আরো জানান, গত এক মাসে (৮ এপ্রিল থেকে ৫ মে) পৃথক তিনিটি অভিযানে কোস্ট গার্ড মোট ৩০৫ কেজি (৭.৩ মন) হরিণের মাংস উদ্ধার করে। এর আগে চরদুয়ানী এলাকাবাসীর হাতে দুটি বাচ্চা হরিণ ধরা পড়লে পরে নিকটবর্তী সুন্দরবনে একই দিনে অবমুক্ত করা হয়।
ধারণা করা হচ্ছে, জীবিত ও জবাই করা হরিণের মাংস পাথরঘাটার নিকটবর্তী বলেশ্বরনদের অপর তীরে অবস্থিত সুন্দরবন থেকে পাচার করা হচ্ছিল।
কোস্ট গার্ড তাদের অন্য এক অভিযানে সকাল ৭টায় বিএফডিসি মৎস্য বাজার এলাকা থেকে ২৮০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক হাঙর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com