শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

স্নান করতে গিয়ে৮ দিন পরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 12:45 pm, রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে সুগন্ধা নদীতে স্নানে গিয়ে ৮ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র আদিত্য চক্রবর্তীর (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে সুগন্ধা নদীর ষাইটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ এপ্রিল দুপুরে শহরের কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীতে স্রোতে ভেসে নিখোঁজ হয় আদিত্য চক্রবর্তী।
আদিত্য চক্রবর্তী নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্য চক্রবর্তী। তার দাদিকে সঙ্গে নিয়ে তাঁর মা মিতু চক্রবর্তী গঙ্গা স্নান করতে সুগন্ধা নদীর তীরে আসে। তিনজনই একসঙ্গে নদীতে নামেন। এসময় তাঁর মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়।
দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। আর নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে বরিশাল থেকে ডুবুরি দল এসে নিখোঁজ আদিত্যের সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি।
এরপর গতকাল শনিবার (২০ এপ্রিল) রাতে সুগন্ধা নদীর ষাইটপাকিয়া এলাকায় মাছ ধরতে নেমে কয়েকজন যুবক তাঁর মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশ ও আদিত্যের পরিবারকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। রাতেই আদিত্যকে নলছিটি পৌর শ্মশানে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com