শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ভোলা-ঢাকা নৌ পথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 1:14 pm, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভোলা-ঢাকা নৌ পথের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৩ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল সাড়ে ৮ টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। অগ্নিকান্ডের ঘটনায় মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম বাসস’কে বলেন, ঢাকা-কালিগঞ্জ-ইলিশা রুটের কর্ণফুলী-৩ নামের যাত্রীবাহী লঞ্চে আজ সকাল সোয়া ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লঞ্চটির ইঞ্জিন রুমের টার্বো চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরো বলেন, এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মেঘনা নদীর নিকটবর্তী একটি চরে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। পরে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com