
আজ ১২ সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ
প্রত্যাশা পূরণে কোনো সুযোগ আসতে পারে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। হঠাৎ কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। শুভ কিছু করার কথা ভাবতে পারেন।
কাউকে সাহায্য করে আনন্দ পাবেন। মন ভালো রাখুন।
বৃষ
নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হবে।
প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি। কোথাও নিমন্ত্রিত হতে পারেন। বুদ্ধির দ্বারা সবার মন জয় করুন। ভালো থাকুন।
মিথুন
কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে।
আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। দূর থেকে কোনো বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন। পুরনো সমস্যা কিছুটা মিটবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। মনের স্থিরতা বজায় রাখুন।
কর্কট
আপনার কোনো কাজ অন্যের মনে ছাপ ফেলবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। আর্থিক ব্যাপারে কোনো ইতিবাচক প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় উপার্জন বাড়বে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
সিংহ
কর্মক্ষেত্রে আপনার উদ্যম ও সংকল্প প্রদর্শন করতে পারবেন। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। ন্যায়-অন্যায়ের প্রশ্নে দৃঢ় ভূমিকা নিন।
কন্যা
সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। প্রত্যাশিত অর্থাগমে বাধা। মতবিরোধ আছে, এমন মানুষ এড়িয়ে চলুন। স্বার্থের পরিপন্থীতে কারো অনুরোধ রক্ষা করবেন না। নতুন কিছু শুরু করার আগে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন।
তুলা
কোনো আশা পূরণ হতে পারে। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। আর্থিক অবস্থা ভালো যাবে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করুন।
বৃশ্চিক
কাজে অগ্রগতি হবে। মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসার কোনো শুভ খবর আসতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে।
ধনু
প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রার ব্যাপারে আলোচনা হতে পারে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। নিজের ভালোলাগার জন্য কাজ করতে হবে। কাজে কৌশলী হলে সফলতা পাবেন।
মকর
কর্মক্ষেত্রে যোগাযোগে ভাটা পড়তে পারে। কাছের কারো সমস্যায় উদ্বেগ থাকতে পারে। শারীরিকভাবে ক্লান্তি বোধ করবেন। অপছন্দের কাজ থেকে বিরত থাকলে ভালো করবেন। আত্মবিশ্বাস বাড়ান, পরিবেশ আপনার পক্ষ থাকবে।
কুম্ভ
জনসংযোগ ও প্রচারমূলক কাজে অগ্রগতি হবে। কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। সিদ্ধান্তে স্থির থাকা কঠিন হবে। প্রেমে বাধা মিটবে। ব্যবসার জটিলতা দূর হবে। প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে।
মীন
নতুন কিছু করার সুযোগ আসবে। কর্মসূত্রে উন্নতির যোগ। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সময়ের সঠিক ব্যবহার করুন। পরিবেশ আপনার পক্ষে থাকবে। দুশ্চিন্তা করে চিন্তাশক্তিকে প্রতিবন্ধী করবেন না।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com