
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গৌরীপুরে বৃহস্পতিবার স্বজন সমাবেশ কার্যালয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে স্লোগানে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নচিত্র তুলে ধরা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯৯টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন। বর্তমানে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে দলীয় নেতাকর্মীদের করণীয় বিষয়টি তুলে ধরেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ডা. আব্দুস সালাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, মাওহার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি উদ্দিন মিনা, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, সহনাটী জাতীয় পার্টির সহসভাপতি আবুল হোসেন, বোকাইনগর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর, রামগোপালপুরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, ডৌহাখলার আহ্বায়ক কারীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, জাতীয় পার্টির নেতা স্বপন মিয়া, ফজলুল হক, নজরুল মিয়া, ছফুর উদ্দিন, হোসেন আলী, রুবেল মিয়া, আব্দুল হেলিম, মিলন মিয়া, জুয়েল মিয়া, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল্লাহ আল হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, লিংকন আহমেদ, আবু হানিফ প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com