
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।
এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরো বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কা অবস্থায় রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পৌঁছে উদ্ধার কাজ করছে। পাশাপাশি এলাকাবাসীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের পাশ্ববর্তী হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু, মহিলা ও পুরুষ রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com