
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি,কিশোর গেং, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে, এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায়,গত ২০জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২,পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া গ্রামের বাদশার লিচু বাগানে অভিযান পরিচালনা করে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রাম এলাকার নইমুদ্দীন প্রাং এর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৭) ও একই এলাকার মৃত আঃ হামিদ মোল্লার ছেলে শাহাদত মোল্লা (৫৫) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৯শ ৭০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, গ্রেফতার আবু বক্কর সিদ্দিক ও শাহাদত মোল্লাাে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com