
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমি সংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম নামের এক ভাতিজার পিটুনি খেয়ে চাচা মমতাজ আলী (৬৭) নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা নতুন বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ আলী ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজ আলীর সঙ্গে তার ভাতিজা নজরুল ইসলাম গংদের বাড়িভিটার ২০ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম গং ওই জমিতে টিনের ছাপরা ঘর তুলতে যায়। এসময় মমতাজ আলী বাধা দিলে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে নজরুলদের পিটুনিতে মমতাজ আলী মারাত্নক আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩ টার দিকে মমতাজ আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাদুল্লাপুরে টিসিবির কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগ
ছাদেকুল ইসলাম রুবেল, গাইব্ন্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউপি সদস্য নয়ন মিয়ার বিরুদ্ধে টিসিবির কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছে ভুক্তভোগীরা।
জানা যায়, ইতিপূর্বে খোর্দ্দকোমরপুর ইউনিয়নে উপকারভোগী নির্বাচন করে তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হয়। এই কার্ড দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার থেকে সাশ্রয় মূল্যে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করছেন মানুষরা। এরই মধ্যে টিসিবি’র কার্ডগুলো নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিষদটি। এ সুযোগ কাজে লাগিয়ে ৬নং ওয়ার্ড সদস্য নয়ন মিয়া ও তার একটি সহযোগী চক্রের মাধ্যমে এলাকার বেশ কিছু মানুষের কাছে টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা গ্রহণ করে।
পরবর্তী ১৬ জুলাই ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এসময় নয়ন মিয়াকে টাকা দেওয়া মানুষেরা পণ্য কিনতে গেলে তাদের নামে কোন কার্ড হয়নি বলে জানায় টিসিবি ডিলার। এরপর কার্ড প্রত্যাশীরা টাকা ফেরত চাইলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদর্শন করে। এর ফলে নয়নকে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেকে।
একাধিক ভুক্তভোগি জানায়, টিসিবির কার্ড দেওয়ার কথা বলে নয়ন মিয়া আমাদের প্রত্যেকের কাছে ৫০০ টাকা করে গ্রহণ করেছে। এরপর টাকাগুলো আত্নসাত করে আমাদের কার্ড দেয়নি। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই দুর্নীতিবাজ নয়ন মেম্বরের শাস্তির দাবি করেন তারা।
অভিযুক্ত ইউপি সদস্য নয়ন মিয়া বলেন, টিসিবি’র ফ্যামিলি কার্ড দেওয়া নামে কারও কাছে টাকাগ্রহণ করা হয়নি। এটি একটি ভিত্তিহীন অভিযোগ। এ নিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ ব্যাপারে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, নয়ন মিয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী খতিয়ে দেখছেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, টিসিবির ফ্যামিলি কার্ডের নামে ইউপি সদস্য নয়ন মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছেন। সেটি উপজেলা প্রকৌশলীকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ বলেন, ওই অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com