
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুুলি, তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। সেই দল এটি যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ। এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনও ফখরুল সাহেব বলে পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার। এই পাকিস্তান ওনার কাছে ভালো ছিল।
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংগঠনটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com