
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সকালে সচিবালয় মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী ফরাসিলেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে মালরোর ভূমিকা নিয়ে ইতিহাসবিদ সন্টে চরেন এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com