
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঢাকার সাভারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকালে পৌরসভা ভবনের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন বক্তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন খান নঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডাবিøউএমসি’র নির্বাহী পরিচালক পিটার হালদার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি, সাংবাদিক শেখ বাশারসহ প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার সভাপতি জেএইচ রানা। সবশেষে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com