
বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে চার দিন ধরে অবস্থানে রয়েছে শ্রমিকরা। এঘটনায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা জানায়,দীর্ঘদিন ধরে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় ডাইনেষ্টি সোয়েটার কারখানায় প্রায় বারো শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলো। পরে সম্প্রতি কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে এই অভিযোগ তুলে গেল ৩০ নভেম্বর থেকে শ্রমিকরা সকল পাওনা বুঝিয়ে পাওয়ার জন্য কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় কারখানাটির ভিতরে চার দিন ধরে অবরুদ্ধ রয়েছে কয়েকজন কর্মকর্তারা। কারখানার ভিতরেই শ্রমিকরা ও কর্মকর্তারা খাওয়া দাওয়া করছেন। সকল পাওনা বুঝিয়ে না পাওয়া পর্যন্ত শ্রমিকরা অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা অচল অবস্থা নিরসনে কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের সাথে কথা বললেও সমাধানে আসতে পারেনি।
আশুলিয়া শিল্প পুলিশ বলছে সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছে। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com