
আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি।
শনিবার সকালে সাভার উপজেলা পরিষদে দলীয় আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বক্তব্যে এ কথা বলেন।
আগামী ১০ ডিসেম্বর সাভারের রেডিও কলোনীতে ঢাকা জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মহাসমাবেশ উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি এসময় আরও বলেন,আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই আওয়ামী লীগ সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে দেশের মানুষ আওয়ামী লীগের সাথে রয়েছে।
তিনি সাভারে ১০ ডিসেম্বরের সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান।#
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com