
ঢাকার সাভার পৌরসভার ঘাসমহল এলাকায় মঙ্গলবার ভোরে রাতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে খামারের ছয়টি গরু লুট করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় চরম আতংকে রয়েছেন বিভিন্ন গরু খামারীরা।
ভুক্তভোগীরা জানান, ঘাসমহল এলাকার সোয়াদ ডেইরী ফার্মের প্রধান ফটকের তালা কেটে দশ/বার জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় খামারের দায়িত্বে থাকা রাখাল মোজাফ্ফরকে ধারালো অস্ত্রের মুখে রশি দিয়ে হাত-পা বেঁধে রেখে ছয়টি গাভী গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।
সোয়াদ ডেইরী ফার্মের ম্যানেজার আব্দুল খালেক জানান, ডাকাতদের সঙ্গে আনা ট্রাকে করেই নয়টি গরুর মধ্যে ছয়টি সিন্ধি জাতের গরু নিয়ে গেছে তারা। একেকটি গাভী গরুর মূল্য প্রায় আট লাখ টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাভার মডেল থানা পুলিশ গরু ডাকাতির ব্যাপারে অবগতি নয় বলে জানান, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।
সাভার, ধামরাই ও আশুলিয়ায় অব্যাহত গরু চুরির ঘটনায় চরম আতংকে রয়েছেন সাধারণ খামারী ও কৃষকরা। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com