
সোমবার ভোরে ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করে আনা দু’টি অটোরিক্সা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, আনন্দপুর এলাকার ভাড়াটিয়া ছদ্মবেশী ছিনতাইকারী পিয়ার শেখ ও সালাম।
সাভার মডেল থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে ইসলাম নামে এক চালকের অটোরিক্সা ভাড়া নেয় যাত্রী বেশী তিন ছিনতাইকারী। তারা হচ্ছে, পিয়ার শেখ,সালাম ও মেহেদী। ইসলামের রিক্সা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছলে তাকে ছিনতাইকারীরা ভয় দেখিয়ে মারধোর করে। পরে ইসলামকে বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ওই অটোরিকসা চালককে পথচারীরা উদ্ধার করে পুলিশকে ফোন দেয়। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শণ করে রাতেই এ ব্যাপারে ইসলামের কাছ থেকে মামলা নেয়। এরপর আনন্দপুরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পিয়ার শেখ ও সালামকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দুটি ীছনতাই করে আনা অটোরিকসা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এই ছিনতাইকারী চক্রটি দিনে বাসায় ঘুমিয়ে থাকে আর রাত হলে মহাসড়কে ছিনতাইয়ে নামে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com