
ঢাকার ধামরাইয়ে সাইকেলের চেপে গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতে আর যাওয়া হলো না স্বামী-স্ত্রীর। ঘাতক বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ঘটনাটি ঘটেছে বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বালিথা এলাকায়। নিহত স্বামী -স্ত্রী গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিক।
নিহতরা হচ্ছেন, ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) ইসরাফিল হোসেন ছিলেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন কারখানা শ্রমিক।ইসলাফিল হোসেন ধামরাই উপজেলার শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হন।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও হাইওয়ে থানার অন্যান্য পুলিশ চলে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com