
বৃহষ্পতিবার বিকেলে ঢাকার সাভারের মাশরুম ইনস্টিটিউটে বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের আয়োজনে “মাশরুম চাষীদের সাথে মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাশরুম চাষীরা অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের মহাসচিব মাজহারুল ইসলাম আমিনুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন শিল্পী গোষ্ঠীর সভাপতি তোফায়েল হোসেন তোফাসানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ লুৎফর রহমান।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন চাষীদের কল্যাণে কাজ করে আসছে। যে কারণে দেশে মাশরুমের বিপণন বেড়েছে। অনেক ক্ষেত্রে মাশরুম উৎপাদনের পর সঠিক বাজারের ঠিকানা না জানার কারণে বিপণনে সমস্যায় পড়তে হচ্ছে চাষীদের। এতে অনেকের অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাশরুম ও মাশরুম জাত খাবার বিক্রয় কেন্দ্র করার আহবান জানান সাধারণ চাষীরা। #

প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com