
ময়মনসিংহে মুক্তাগাছা ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা নিহত ঈমান আলী ফকির (৭৫) তারই ছেলে জহিরুল ইসলাম ফকিরের (৪৫) দায়ের কোপে খুন হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার এসআই নীল কমল জানান, আগে থেকেই মানসিক সমস্যা রয়েছে জহিরুলের। বুধবার সকালে মির্জাকান্দা গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিহত ঈমান আলী ফকিরের ছেলে জহিরুল ইসলাম তার স্ত্রীকে নির্যাতন করছে দেখে ছেলেকে বাধা দেয় বাবা। এ সময় রাগে জহিরুলের হাতে থাকা দা দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলে মারা যান ঈমান আলী। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে জহিরুলের মানসিক সমস্যা রয়েছে। ছেলের দায়ের কোপে খুন হয়েছে বাবা ঈমান আলী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com