
গতকাল (১৪ অক্টোবর) ঢাকার সাভারের জামসিং যুব সংঘের আয়োজনে শর্ট বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ। শুকুরজান-জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি, জাতীয় পার্টি সাভার শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ক্রীড়ানুরাগী আবুল বাশার, আব্দুল জলিলসহ অনেকে। একমাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় জামসিং যুব সংঘ মিরের টেক ক্লাবকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন পুরষ্কার ফ্রিজ ও রানার্সআপ দলকে এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি রমজান আহমেদ।

প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com