
ঢাকার ধামরাইয়ে প্রায় অর্ধকোটি টাকায় একটি রাস্তা ও এর ইউ ড্রেন নির্মাণের দেড় মাসের মধ্যেই ভেঙে গেছে। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এলাকাবাসীসহ জনপ্রতিনিধির অভিযোগ, সঠিক তদারকির অভাবে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি হয়েছে বলেই ড্রেনটির এই দশা। সরেজমিনে গিয়ে জানা গেছে, কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের স্থানীয় এমপি বেনজীর আহমদের বাড়ির সীমানার দক্ষিণ পাশ থেকে ঢালিপাড়া পাকা রাস্তা পর্যন্ত ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কে (এইচবিবি) ইট বিছানোর কাজ এবং ২০ ফুট লম্বা ও ৩ ফুট প্রস্থের এই ইউ ড্রেন নির্মাণ করা হয়েছে।এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকাইদ কনস্ট্রাকশন।
এ সড়কটি দিয়ে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, কুশুরা নবযুগ কলেজ ও যাদবপুর বিএম স্কুল ও কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com