
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে আনন্দের অংশীদার হয়েছে ঢাকার সাভার সাভার মডেল থানা পুলিশ।২৫ জুন বিকেল চারটায় বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা, মডেল থানা মসজিদে দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারবাসীকে সাথে নিয়ে এ আনন্দ উৎসব পালন করা হয়।
সাভার মডেল থানা মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। এরপর সাভার মডেল থানা থেকে বঙ্গবন্ধু চত্বর পর্য ন্ত বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভা যাত্রা প্রদক্ষিণ করে।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খানসহ প্রমুখ।
এ ছাড়াও সাভার মডেল থানার ওসি (অপারেশন) মাকারিয়াস দাস ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ ইতিহাসের এ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইল। পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের মাথা আজ উঁচু হয়ে আছে। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আরেক বিস্বয় পদ্মাসেতু আমাদের গর্ব। তাই, সারা দেশবাসীর সাথে এ আনন্দ আমাদের সকলের।


প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com