
সীতাকুণ্ডে সোনাইছড়ির শীতলপুরে বিএম ডিপোর ধংসস্তুপ থেকে আরো ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর অর্ধগলিত লাশ ২টি উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। এর ফলে লাশের সংখ্যা এখন ৪১ থেকে বেড়ে ৪৩-এ দাঁড়াল বলে জানান সংশ্লিষ্টরা।
পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. আশরাফুজ্জান।
তিনি জানান, বিএম ডিপোর ঠিক যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত আর যেখানে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে, ঠিক সেখানে আজ উদ্ধারকাজ চালানো হচ্ছে। এ কাজ করতে গিয়ে সেখানে আরো দুই লাশের সন্ধান মেলে। সেখানে বেশ কিছু হাড়গোড় ও পোড়া মাংসপিণ্ড ছড়িয়ে আছে। এগুলো ধীরে ধীরে বের করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। সংবাদ সম্মেলনের আগে লাশ দুটি অ্যাম্বুলেন্সযোগে চমেকের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
মো. আশরাফুজ্জান আরো জানান, লাশ ২টির মধ্যে একটি ওই ডিপোর নিরাপত্তাকর্মীর হতে পারে বলে পোশাক দেখে ধারণা করা হচ্ছে। অন্যটির পাশে ফায়ার সার্ভিসের নিরাপত্তা পোশাক, হেলমেট ইত্যাদি ছিল। এগুলো দেখে তাকে ফায়ার সার্ভিসকর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com