
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতের সংখ্যাগত তথ্য সংশোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজ সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, ‘সীতাকুণ্ডে মর্মান্তিক ঘটনায় নিহত কয়েকজনের মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে মরদেহ একবার গণনা করা হয়। পরে ওই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকবার গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছিল।’
তিনি বলেন, ‘পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত সব হিসাব করলে মোট ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আগে দেওয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিভ্রান্তি এড়াতে এখন থেকে নতুন কোনো মরদেহ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com