
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকণ্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করত।নিহত প্রদীপ রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার (১২) ও আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রদীপের সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে তাকে হত্যার করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। রাত দেড়টার পর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন। তারা মরদেহ উদ্ধার করে সোমবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি
চলছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com