
ভোটের মাধ্যমে সংসদে জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (২০ মে) ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হাল নাগাদ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, সাধারণ জনগণের পাশাপাশি আজ হিজরা, বেদে সম্প্রদায় ও যৌন কর্মীদেরকেও ভোটার তালিকায় আনা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও বেদে জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।
তৃতীয় লিঙ্গের আইরিন বলেন, আমরা অনেক আনন্দিত হয়েছি। আমরাও সাধারণ মানুষ সাথে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারবো। আমরা এখন আমাদের পরিচয় পেয়েছি। আমরা হয়েছি বাংলাদেশের নাগরিক। সাধারণ জনগণের পাশাপাশি এখন আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবো।
প্রধান নির্বাচন কমিশনার, কাজী হাবিবুল আওয়াল বলেন, সময়ের সাথে সাথে বাংলাদেশে সুন্দর নির্বাচনের প্রত্যয়ে আমরা সকলেই কাজ করে যাচ্ছি জনগণের অধিকার ও সঠিক হালনাগাদ শুরু করেছি। জনগণ সচেতন হলে সুষ্ঠ হবে ভোটাধিকার। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে আমাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খন্দকার।
এছাড়াও অনুষ্ঠানে সরকারী নির্বাচন কমিশন ও পুলিশের উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com