
আন্তর্জাতিক ডেস্ক:
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি পদত্যাগ করেছেন। জানা গেছে, টুইটারের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা পরাগ আগারওয়াল এখন নেতৃত্ব দেবেন। গতকাল সোমবার টুইটারে বিষয়টি জানিয়েছেন ডরসি।
টুইটারের ১০ বছরের অভিজ্ঞ আগারওয়ালের ক্ষমতায় বসার বিষয়টি ২০২৩ সালের মধ্যে কম্পানির বার্ষিক আয় দ্বিগুণ করার জন্য একটি কৌশল হিসেবে বিবেচনা করেছে টুইটারের নীতিনির্ধারকরা।
জানা গেছে, ২০১৫ সালে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জ্যাক ডরসি। টুইটারকে সাফল্যের মুখ দেখিয়েছেন তিনি। তার পদত্যাগ নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
পরাগ আগারওয়াল ভারতীয় বংশোদ্ভূত। প্রধান নির্বাহীর পদে না থাকলেও টুইটারের বোর্ডে থাকবেন জ্যাক। ২০২২ সাল পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী বোর্ডে থাকবেন তিনি।
জানা গেছে, টুইটারে ২০১১ সালে কাজ শুরু করেন পরাগ আগারওয়াল। ওই সময় টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৭ সাল পর্যন্ত টানা এই দায়িত্ব পালন করে।
এমনকি প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় গ্রাহক, আয়-ব্যয় ও বিজ্ঞান বিষয়ক দলের সঙ্গেও কাজ করেছেন পরাগ। যা তাকে সমৃদ্ধ করেছে। আর এবার তো প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব সামলানোর ভার পেলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com