
গত কয়েকদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে চলছে গুঞ্জন। এবার তা সত্যি করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সাামাজিক যোগাযোগমাধ্যমের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মেটা’।
সংবাদটি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মার্ক জুকারবার্গ। কেন এই নামবদল সে সম্পর্কেও জানিয়েছেন তিনি। আগামী দিনে নতুন পথচলার জন্য এ পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি।
জুকারবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে এ শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’
উল্লেখ্য, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com