

সিএনআই নিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবার সকাল ৯টায় রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে দেখা গেছে, সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেলেও দিনের বেলা কিছুটা
ঠাণ্ডা বাতাস ও শীত অনুভব হচ্ছে। তবে সব থেকে বেশি শীত অনুভব হচ্ছে
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সঙ্গে থাকছে কুয়াশা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম
জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রাটা অপরিবর্তিত থাকায় রাতে শীত একটু বেশি
অনুভব হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com