
সিএনআই নিউজ : কাজু বাদামের গুণাগুণ অনেক। চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন প্রত্যেকদিন কাজু বাদাম খাওয়ার জন্য। প্রত্যেকদিন এক মুঠো করে কাজু বাদাম খেলে রক্তচাপ কমে। এক সমীক্ষায় দেখা গেছে যে, ৩০০ জন ব্যক্তির উপর এটি চালানো হয়। তাদের মধ্যে অর্ধেক ব্যক্তিকে টানা ৩ মাস প্রত্যেকদিন ৩০ গ্রাম করে আনসল্টেড কাজুবাদাম খাওয়ানো হয়। ৩ মাস পর দেখা যায়, যাদের প্রত্যেকদিন কাজু বাদাম খাওয়ানো হয়েছিল, তাদের মধ্যে রক্তচাপ কমে গেছে এবং শরীরের জন্য উপকারি ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়েছে।উপকারি কোলেস্টেরলের মাত্রা বাড়ানো ছাড়া আর কী কী উপকার করে কাজু বাদাম?
১. কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কাজু বাদাম।
২. হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।
৩. চুলের জন্য খুবই উপকারী কাজু বাদাম। চুল কালো রাখতে সাহায্য করে।
৪. প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম থাকার ফলে কাজু বাদাম হাড় মজবুত রাখার জন্য খুবই উপকারী।
৫. গলব্লাডার স্টোন প্রতিরোধ করে।
৬. অতিরিক্ত ওজন কমাতে দারুণ সাহায্য করে কাজু বাদাম।
৭. প্রচুর পরিমাণে ভিটামিন থাকার জন্য অ্যানিমিয়া, পিলাগ্রা প্রভৃতি রোগ প্রতিরোধ করে।
৮. হজমের জন্য দারুণ উপকারী।
৯. দাঁত এবং মাড়ি সুস্থ রাখে।
১০. ভালো ঘুম হয়।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/৯৪০
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com