সিএনআই নিউজ : ডিম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। কারও আবার প্রতিদিন একটা করে ডিম না খেলে হয়ই না।ডিমের রয়েছে কত রকমের লোভনীয় পদ। কিন্তু এই ডিম নিয়েও এক ধরনের বিভ্রান্তিমূলক প্রবাদ চালু রয়েছে।
তবে এই সমস্যা আজকের নয়, চলে আসছে বছরের পর বছর ধরে। আর তা হল, কোনও শুভ কাজে যাওয়ার আগে নাকি ডিম খেতে নেই। আর এই কথা বহু আগে থেকেই প্রচলিত। কিন্তু এর পেছনে ঠিক কি কারণ রয়েছে সেটি কিন্তু অজানা।
আসলে ডিম আমাদের শরীরে খুব দ্রুত গরম করে তোলে। এতে রয়েছে প্রোটিন-ফ্যাট। শুভ কাজে যাওয়ার সময় শরীর-মাথা-মন ঠাণ্ডা রাখতে দই-এর ব্যবহার যেমন অনস্বীকার্য, তেমনই ডিম যেন পরিত্যাজ্য একটি খাবার। এসময় ডিম খেলে উত্তেজনা বা প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে শুভ কাজ পণ্ড হওয়ারও আশঙ্কা থাকে। তাই শুভ কাজে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করা হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com