
সিএনআই নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভবতী হতে নারীরা এখন এক আজব পদ্ধতি অনুসরণ করছেন। এক সমীক্ষায় জানা গেছে, গর্ভবতী হতে আমেরিকার নারীরা প্রচুর পরিমাণে ম্যাকডোনাল্ডস'র ‘ফ্রেঞ্চ ফ্রাইস’ খাচ্ছেন। তারা মনে করেন, এই চিপসে যে লবণ ব্যবহার করা হয়, তা নাকি নারীদের প্রজননে সাহায্য করতে পারে।
যদিও এই দাবির কোনও সত্যতা রয়েছে বলে মনে করেন না গাইনোকলোজিস্টরা। বরং তাদের মতে, এটা শুধুনাত্র গুজব। ইউটিউবে বিভিন্ন ‘লাইফ হ্যাক’ চ্যানেলগুলি এই ধরনের ভ্রান্ত প্রচার করে সস্তায় জনপ্রিয়তা পেতে চাইছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা গর্ভবতী হতে ইদানীং আজব কিছু কাণ্ডকারখানা ঘটাচ্ছেন। একটি ওয়েবসাইট সেরকমই কিছু ‘ট্রেন্ড’ প্রকাশ্যে এনেছে। যৌনতার পর মার্কিন নারীরা প্রায় তিন মিনিট পা’দুটি ওপরের দিকে তুলে রাখছেন। তারা মনে করছেন, এভাবে তারা প্রজননশীল হতে পারবেন। যাঁরা এরকম করছেন, তাঁদের সংখ্যা কম নয়, প্রায় ৫৮%।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com