
সিএনআই নিউজ : জাপানের গড় আয়ু আধুনিক বিশ্বে প্রথম। কয়েক বছর আগে ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও এক সমীক্ষায় দেখেছে, খাদ্য বাছাইয়ের জন্যই জাপানিরা বেশি দিন সুস্থ থাকে। একই কারণে সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরের মানুষও বেশি সুস্থ থাকে।
জাপানিদের পাশাপাশি অন্যান্য যেসব দেশের গড় আয়ু বেশি তাদের খাদ্য তালিকা ভিন্ন হলেও একটা জিনিসে মিল পাওয়া যায়। এদের সবারই খাদ্য তালিকায় রয়েছে সমৃদ্ধ মাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।
আর তেলযুক্ত মাছ হচ্ছে ওমেগা-৩'র সবচেয়ে উল্লেখযোগ্য উৎস। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারে সবথেকে বেশি ওমেগা-৩ পাওয়া যায়। ব্রেন থেকে শরীরে অন্যান্য অংশ মাছের উপকারিতা নিয়ে আগেই সরব হয়েছেন বিজ্ঞানীরা।
এবার সিঙ্গাপুরের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করলেন দৃষ্টি-শক্তি বাড়াতে তেল যুক্ত মাছের অনেক উপকারিতা। ‘সেলুলার অ্যান্ড মলিকিউলার নিউরোবায়োলজি’-এর অনলাইন জার্নালের চলতি বছরের নভেম্বর ইস্যুতে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।
সেই রিপোর্টে বলা হয়েছে, রেটিনা সুস্থ রাখার ক্ষেত্রেও ওমেগা থ্রি-এর অনেক ভূমিকা রয়েছে বলে দেখা গেছে।
এই আবিষ্কার রেটিনার চিকিৎসায় অনেক বদল আনতে পারবে বলেও দাবি করেছেন সে গবেষক দলের প্রধান নিকোলাস বাজান।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/০০৯০
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com