বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বন্দোবস্ত জমিতে সাইনবোর্ড; বিপাকে ভূমিহীন কৃষকরা  রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন, পাটের দামে খুশি চাষিরা বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রুবিও’র সঙ্গে বৈঠকে ইসরাইলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে জোর লেবাননের প্রধানমন্ত্রীর আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির সিএসও নেটওয়ার্ক এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

‘মুস্তাফিজের অপেক্ষায়ই ছিল বাংলাদেশ’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:58 pm, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

কী আর চাই? মাত্র ২০ বছর বয়সেই যদি ভাণ্ডারে জমা হয় এতো এতো প্রশংসা! দক্ষতা ও শ্রম দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। স্বমহিমায় উজ্জ্বল বাংলাদেশের এই কাটার বয়।

দিনকে দিন বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের থেকে প্রশংসা কুড়াচ্ছেন মুস্তাফিজ। এবার প্রশংসাকারীদের দলে যোগ দিলেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার এই সাবেক পেসার জানালেন, মুস্তাফিজের মতো এমন কারো জন্যই বাংলাদেশ অপেক্ষায় ছিল। তার মতো বোলাররাই পারে আইপিএলের মতো আসর জমিয়ে দিতে।

অ্যালান ডোনাল্ড

সম্প্রতি অস্ট্রেলিয়ার জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোনাল্ড। আইপিএলের খেলা শেষ হওয়ার পরই অসি শিবিরে যোগ দেয়ার কথা রয়েছে তার। সাদা বিদ্যুৎ খ্যাত এই প্রোটিয়া পেসার মুস্তাফিজ-বন্দনায় বলেন, ‘আমি মনে করি, মুস্তাফিজ বেশ ভালো বোলার। ইয়র্কার ও পেসের সংমিশ্রণ ঘটিয়ে যেভাবে বোলিং করতে পারে সে। সত্যিই অসাধারণ! তার মতো এমন কারো জন্যই বাংলাদেশ অপেক্ষায় ছিল। ক্রিকেটকে দু’হাত ভরে দিতে পারবে সে। মুস্তাফিজ স্মার্ট বোলার, সম্মান পাওয়ার যোগ্য। তার মতো বোলাররাই পারে আইপিএলের মতো আসর জমিয়ে দিতে।’

আজ শনিবার ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ডোনাল্ডের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে স্বাগত জানাবে মুস্তাফিজের দল হায়দরাবাদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com